সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে জুতা ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা

  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৬৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে জুতা ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা ও সেবনের অভিযোগে সাইফুদ্দিন মাসুদ (৪৮) নামে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদ- দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দ-াদেশ দেন। শহরের পুরান পৌর মার্কেট সংলগ্ন মজিবর শো স্টোরের মালিক দ-িত এ ব্যবসায়ী উত্তর গোপালপুর এলাকার আজাহারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মাদকসেবী মাসুদ দীর্ঘদিন ধরে পৌর শহরে তার দোকানে জুতা বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছে। এতে মাদকসেবীরা জুতা ক্রয়ের নাম করে খুব সহজে তার দোকান থেকে মাদকদ্রব্য ক্রয় করে থাকে। এ অভিযোগে ইতিপূর্বে থানা পুলিশ তাকে আটক করেছিল।

ছাড়া পেয়ে সে পুনরায় এ ব্যবসায় জড়িয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে পুলিশ তার দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ জনতার সামনে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে এ দ-াদেশ প্রদান করেন। এ সময় গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর, পৌর কাউন্সিলর মঈন উদ্দিন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত ওই ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme