সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মানুষ ভোট দিতে পারেনা শয়তানরা ভোট দেয় – বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৫৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি  বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন,গত কয়েক বছর যাবত মানুষ ভোট দিতে পারেনা শয়তানরা ভোট দেয়,দিনের ভোট রাতে হয়।

আজ শনিবার ১১ আগষ্ট বেলা ৪ টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

তিনি বলেন,২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম আমি কক্ষনও মনে করিনা আমি এক মুহুর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। ড.কামালের জন্য ঐক্যফ্রন্টে গেয়েছিলাম।

তিনি নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে  বলেন,সকালে ব্যালট পেপার যাবে বলেছে নির্বাচন কমিশনার,রাতে ব্যালট পেপার যাবেনা সকালে না গেলেও রাত্রে গেলে যেমন সেখানে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে।

এসময় আরো বলেন,আগামী নির্বাচন সুষ্ঠু নাহলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এসময় বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল  মনছুর আজাদ সিদ্দিকী প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme