সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের হাবিবের মনোনয়নপত্র জমা

  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল-৫ সদর আসনে মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের প্রার্থী এডভোকেট খন্দকার আহসান হাবিব। বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান উপস্থিত ছিলেন। সদর আসনে প্রার্থীদের মধ্যে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দিলেন।

বিএনপির কেন্দ্রীয় সদস্য পদ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিলাম। আমি মনে করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ। গণতন্ত্র রক্ষা করতে নির্বাচরেন কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, এডভোকেট খন্দকার আহসান হাবিব বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী। তিনি ১৯৯৩ সালে টাঙ্গাইল পৌরসভার কমিশনার ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায়। তিনি বিএনপি থেকে সরে এসে স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ নামে একটি ব্যানারে ১৪ নভেম্বর বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন। এরপর তাকে বিএনপির পদ থেকে বহিষ্কার করা হয়। পরে খন্দকার আহসান হাবিব নিজ এলাকা টাঙ্গাইলে এসেও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। সেইসাথে নির্বাচনের অংশ হিসেবে শুরু করেছেন গণসংযোগ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme