সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭২ বার দেখা হয়েছে।

মোঃ নূর আলম,গোপালপুর : নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার শ্রদ্ধা কামনায় দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মীর রেজাউল হক, সহকারি কমিশনার (ভূমি), নাজমূল হোসাইন, ওসি জিয়াউল মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শরীফ আব্দুল বাছদ, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমন. প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, রাধারাণী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জবার প্রমুখ। বক্তারা উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের গণহত্যা স্থলে স্মৃতিসৌধ নির্মাণ এবং সকল বধ্যভূমি সংরক্ষণের দাবি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme