সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে RAB

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ২০ ডিসেম্বর রাতে গোপালপুর পৌরসভাস্থ আমতলা নামক স্থানে যৌথ বাহিনী কর্তৃক তল্লাশী পরিচালনা কালে দেশীয় অস্ত্রসহ একজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। টাঙ্গাইল র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম সিপিসি-৩ জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শূঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সরকার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান এবং র‌্যাব, পুলিশ এবং আনসার সদস্যের সমন্বয়ে যৌথ বাহিনী কর্তৃক টাঙ্গাইল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় টহল ডিউটি পরিচালনা করা হয়। যৌথ বাহিনী কর্তৃক টহল ডিউটিরত অবস্থায় গোপালপুর থানাধীন গোপালপুর পৌরসভাস্থ আমতলা নামক এলাকায় তল্লাশী চৌকি পরিচালনা করা হয়। তল্লাশীকালে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে মাইক্রোবাসে থাকা কয়েকজন লোক তাৎক্ষনিকভাবে দৌড়ায় পালিয়ে যায়। মাইক্রোবাসটি তল্লাশী চালিয়ে ০১টি রামদা, ০৫টি চায়না তলোয়ার, ১৪টি বল্লম, ০৯টি স্টিলের পাইপ জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয়। আটককৃত আসামী হলেন, গোপালপুর থানার ভুয়ার চক গ্রামের মোঃ লোকমানের ছেলে মোঃ মনির (২৫)। তাকে গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme