সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৫৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর :  বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এ শ্লোগানকে সামনে রেখে  টাঙ্গাইলের  মধুপুরে দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চত্বরে সোমবার (২৯ জানুয়ারি) এ অনুষ্ঠান শুরু হয়ে চলে ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেল পর্যন্ত।

মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলায় বিভিন্ন স্কুল-কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে। এ সময় স্টলে স্টলে দেখা মেলে বিজ্ঞানের আবিষ্কারের বিভিন্ন নিদর্শন।

উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো.ছরোয়ার আলম খান আবু , অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

জুনিয়র ও সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে  মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে যথাক্রমে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় ও মধুপুর সরকারি কলেজ, তৃতীয় স্থান অর্জন করে আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও শোলাকুড়ী কলেজ।

বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে ধলপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়, তৃতীয় আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে মধুপুর সরকারি কলেজ ও দ্বিতীয় স্থান অধিকার করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে  মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্হান অর্জন করে  শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় ও আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme