সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে  যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন 

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪৪০ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুর  উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন  উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে মধুপুর   উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ।
০৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে মধুপুর  উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত জাতির পিতা   বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের  ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. জাকির হোসেনের  সভাপতিত্বে  বক্তব্য রাখেন,মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মধুপুর শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু,  বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান,   প্রমুখ।
এই সময় আরো  উপস্থিত ছিলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগও অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী,শিক্ষক-শিক্ষার্থী,সহ এলাকার  গন্যমান্য ব্যাক্তিগন।
এ ছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাঙ্গন, বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme