সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাবার ভোট দিতে এসে ছেলে আটক

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ষষ্ঠধাপে প্রথম উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের মধুপুরে বাবার ভোট দিতে এসে ছেলে আটক হয়েছে। বুধবার(৮ মে)  দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ওই যুবককে আটক করে পুলিশ।আটককৃত  নাজমুল(১৪) সুবকচনা গ্রামের আব্দুল কাদের মিয়া।

সুবকচনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে বাবার ভোট দিতে আসলে দোয়াত কলম প্রতীকের এজেন্টের সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে স্বীকার করে সে জাল ভোট দিতে এসেছে। পরে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এস আই) আরিফ হোসেন তাকে আটক করে।প্রিজাইডিং অফিসার আরো বলেন, এ বিষয়ে উর্ধবতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নিবে।উল্লেখ্য, উপজেলার সুবকচনা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৬৪২ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme