ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ ও উদ্বুদ্বকরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মানুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, অতিথি ছিলেন-
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme