সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪৫৫ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে  ২০২৩-২৪ অর্থবছরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত ৩০ জন প্রদর্শনীভুক্ত  কৃষকদের নিয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  মধুপুর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার (৬ জুন) দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে লেবুজাতীয় ফসলের চাষাবাদ পদ্ধতি,  মাটি পরীক্ষা পূর্বক সার সুপারিশ, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মধুপুর  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্নী। এছাড়াও বিভিন্ন আধুনিক জাত ও প্রযুক্তি, ট্রেনিং এন্ড  প্রুনিং ( অংগছাটাই), ওয়াটার সাকার সরানো ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা সহ হাতে কলমে চারা রোপণের বিভিন্ন কৌশল শেখান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  তাজমি নূর রাত্রি।
প্রশিক্ষণ শেষে উক্ত ৩০ জন প্রদর্শনীভুক্ত কৃষক দের মাঝে লেবুজাতীয় মিশ্র ফলবাগান প্রদর্শনী বাস্তবায়ন এর জন্য সিডলেস লেবু, কাগজী লেবু,  ভিয়েতনামী মাল্টা ও থাই জাম্বুরা ফলের চারা সহ, জৈব ( ভার্মি কম্পোস্ট) ও রাসায়নিক সার,  বালাইনাশক,  মাইক্রোনিউট্রিয়েন্ট ( গাছের অনুখাদ্য সার), চুন, সিকেচার, নাইফ ও স্প্রে মেশিন বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কুষিবিদ শাকুরা নাম্নী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme