সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে সরকারি রাস্তায় বাঁশের বেড়া: চলাচলে চরম দুর্ভোগ

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮৬ বার দেখা হয়েছে।
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতা জিহক খান রুদ্র আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং সৈয়দপুর গ্রামের মৃত আজম খানের ছেলে।

স্থানীয়রা জানান, সৈয়দপুর গ্রামের একমাত্র এই সরকারি রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ চলাচল করেন। পাশাপাশি রাস্তাটি দিয়ে এমএসবি ব্রিকস নামে একটি ইটভাটার গাড়ি যাতায়াত করে। গত মঙ্গলবার রাতে রাস্তায় বাঁশের বেড়া দেওয়া হয়, যা সাধারণ মানুষের চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ইটভাটার গাড়ি চলাচল বন্ধের উদ্দেশ্যেই এই বেড়া দেওয়া হয়েছে। তারা আরও জানান, ছাত্রলীগ নেতা রুদ্র পূর্বে ইটভাটার মালিক নুর মোহাম্মদের কাছ থেকে রাস্তাটি ব্যবহারের জন্য মোটা অঙ্কের টাকা নিতেন। তবে সাম্প্রতিক সময়ে ইটভাটার মালিক টাকা দিতে অস্বীকৃতি জানালে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মেহের আলী, আব্বাস আলী এবং আনোয়ার হোসেন বলেন, “রাস্তাটি বন্ধ থাকায় আমাদের বাসা-বাড়ির নির্মাণসামগ্রী আনতে ব্যাপক সমস্যা হচ্ছে। ট্রাক থেকে মালামাল নামিয়ে ভ্যানে নিতে হয়, যা খরচ কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, রুদ্র দলীয় প্রভাব খাটিয়ে সরকারি খাস খতিয়ানের জায়গায় অবৈধ দোকান নির্মাণ করেছেন এবং সেগুলো ভাড়া দিচ্ছেন। আগে ইটভাটার মালিকের কাছ থেকে প্রতি বছর টাকা নিলেও, এবার টাকা না পাওয়ায় রাতের আঁধারে নিজের দোকান ভেঙে ইটভাটার মালিক নুর মোহাম্মদকে দোষারোপ করছেন।

অভিযুক্ত জিহক খান রুদ্র বলেন, “আমরা ২০০৯ সালে জায়গাটি ক্রয় করেছি। তবে ২৪ শতাংশ জায়গা সরকারের নামে রেকর্ড হওয়ায় আদালতে মামলা করেছি। আদালত উভয় পক্ষকে স্থিতিশীল থাকার নির্দেশ দিয়েছেন। ইটভাটার মালিক নুর মোহাম্মদ সেই নির্দেশ অমান্য করে দোকান ভেঙেছেন। বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি।”

এমএসবি ব্রিকস ইটভাটার মালিক নুর মোহাম্মদ বলেন, “রুদ্র আমাদের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন। এখন জায়গাটি সরকারি খাস খতিয়ানভুক্ত হওয়ায় টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মিথ্যা অভিযোগ করছেন এবং নিজের দোকান ভেঙে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন।”

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, “রাস্তায় বাঁশের বেড়া সরানোর জন্য স্থানীয় নায়েবকে পাঠানো হয়েছে। যদি বেড়া না সরানো হয়, বিষয়টি আদালতকে জানানো হবে।”

সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় বিষয়টির দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme