সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের কাতুলীতে বিএনপির ইফতার মাহফিল

  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬১৬ বার দেখা হয়েছে।
oppo_2

প্রতিদিন প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনায় টাঙ্গাইল সদর উপজেলার কতুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা কাতুলী ইউনিয়নে আলোকদিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আলোচনা সভায় কাতুলী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুজন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সাবেক বিএনপি নেতা আনিছুর রহমান, জেলার ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদ হাসান ইমন প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সদরের এমপি সদরের ছেলেকে চায়। ভারাটিয়া দিয়ে সদরের এমপি চায়না চরবাসীরা। ভারাটিয়া দিয়ে যদি এমপি হয় তাহলে চরবাসী সেবা থেকে বঞ্চিত হবে। আমারা চাই যে কেউ টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি হয়ে আসে সে যেন সদরের ছেলে হয়ে আসে। আমারা আর ভারাটিয়া চাই না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme