সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে কোরআন প্রতিযোগিতার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন

  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ও ধর্মীয় পরিবেশে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজন করা হয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ফিলিস্তিনের মুসলিমদের জন্য বিশেষ দোয়া মাহফিল এবং ইসলামি সংগীত পরিবেশনা। সোমবার (১৪ এপ্রিল) কুঠিবয়ড়া ডিগ্রীরচর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুঠিবয়ড়া হাট প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় মোট ৮টি প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৯ জন বিজয়ীকে পুরস্কৃত এবং বাকি অংশ গ্রহণকারীদের মাঝে ইসলামি বই বিতরণ করা হয়। এ অনুষ্ঠান উদ্বোধন করেন থানা বিএনপির সহ-সভাপতি আক্তারুজামান আক্তার ফকির। সভাপতিত্ব করেন অজুনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ওমর আলী।

আয়োজন কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম (শফি ফকির) বলেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈশাখী মেলা উদযাপন অনুচিত। তাই আমরা এ দিনটিকে কোরআনের আলোয় উদযাপন করছি, যাতে আমাদের নতুন বছরের শুরু হয় দ্বীনি পরিবেশে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme