টাঙ্গাইলে ১লা মে দিবস ২০২৫ উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৮৮ বার দেখা হয়েছে।
oppo_2

মো.সোহেল রানা: টাঙ্গাইলে ১লা মে দিবস ২০২৫ উপলক্ষে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১ মে) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক সমাবেশের আহবায়ক বাবু শ্যামল হোড় এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও রিক্সা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা আলী ইমাম তপন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহম্মেদসহ টাঙ্গাইল জেলার ৪৩ টি শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক, নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ।

শ্রমিক সমাবেশ সঞ্চালন করেন টাঙ্গাইল জেলা কুলি মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক উদয় হোর গৌর।

এসময় শ্রমিক সমাবেশে বক্তরা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিয়ে বক্তব্য দেয়।

বক্তারা আরও বলেন, টাঙ্গাইলের শ্রমিক সংগঠনগুলো বিগত সরকারের আমলে আওয়ামী ফ্যাসিষ্টরা যে বিভক্তি করেছে তা দূত শ্রমিক ঐক্য করে সংগঠনগুলোকে ঐক্যবদ্ব করতে হবে। শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে বিক্ষোভে নেমেছিলেন। শান্তিপূর্ণ মিছিলের পর পুলিশের গুলিতে বহু শ্রমিক প্রাণ হারান। ওই ঘটনা বিশ্ব বিবেককে দারুণভাবে নাড়া দেয়। নিহত শ্রমিকদের স্মরণে ১৮৮৯ সালের প্যারিস সম্মেলনে বিশ্ব সমাজ মে দিবসকে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে ঘোষণা করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme