সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,নাগরপুর :টাঙ্গাইলের নাগরপুরে ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাধীন চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি বিভাগের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিভিন্ন ফলের চারা ও শাকসবজির চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান এবং উপজেলা মৎস্য অফিসার মোঃ মাসুম বিল্লাহ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল হাসান। কৃষি অফিস সূত্রে জানা যায়, এদিন মোট ১,২৮০টি নারিকেলের চারা ছাড়াও বিভিন্ন ফলের ও শাকসবজির চারা বিতরণ করা হয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে। বক্তারা বলেন, কৃষি প্রণোদনার আওতায় এই চারা বিতরণ কার্যক্রম স্থানীয় কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং পরিবেশবান্ধব টেকসই কৃষি ব্যবস্থাকে আরও উৎসাহিত করবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme