সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মিষ্টির দোকানে জরিমানা

  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার অভিযোগে একাধিক মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে প্রশাসন।

রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম উদঘাটন করে জরিমানা আদায় করেন।

অভিযানে দেখা যায়, মিষ্টির বক্সে প্রকৃত ওজনের চেয়ে বেশি দেখিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল এবং দইয়ের পরিমাণেও অনিয়ম ছিল লক্ষণীয়। এছাড়া অধিকাংশ দোকানেই ছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

এ ধরনের অপরাধে দয়াময়ী হোটেলকে ১০ হাজার টাকা, বিনিময় হোটেলকে ৫ হাজার, মৌচাক মিষ্টান্ন ভা-ারকে ৩ হাজার এবং নিমন্ত্রণ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবহার অনুপযোগী কিছু মিষ্টির বক্স ধ্বংস করা হয়।

ইউএনও খায়রুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme