প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সাবেক উপমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু । শনিবার রাতে প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাড. আলী ইমাম তপন, সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াইল হক শাহিন, সাংবাদিক মামুনুর রহমান মিয়া, মোস্তাক হোসেন, শামিম আল মামুন, হাবিবুল্লাহ কামাল, শহিদুল ইসলাম, সোহেল রানা, এরশাদুল ইসলাম, আবদুল্লাহ আল মাসুদ, সুমন কুমার রায়, আবদুল্লাহ আল নোমান, মেহেদি হাসান মৃদুলসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।