মগড়া ইউনিয়নে যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়নের মিরপুর গ্রামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকালে মগড়া ইউনিয়নের মিরপুর স্কুল মাঠে মিরপুর যুব সমাজের উদ্যোগে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবালের সার্বিক সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিজয়ী দল ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল।
অ্যাড. ফরহাদ ইকবাল বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আপনাদের পাশে আছি, সবসময় থাকবোও।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme