প্রতিদিন প্রতিবেদ : টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দল। রোববার দুপুরে বিক্ষোভ মিছিলটি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট হেলিপ্যাড এলাকা থেকে বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, কৃষক দলের সভাপতি দিপু হায়দার খান ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান খানসহ কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, যারা অশ্লীল বক্তব্য দিয়েছে তাদের অনতিবিলম্বে ক্ষমা চেতে হবে।