সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০২১ বার দেখা হয়েছে।
oppo_2

প্রতিদিন প্রতিবেদক,নাগরপুর: সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের এই সিদ্ধান্ত কিন্ডারগার্টেনের লাখো শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য সৃষ্টি করবে। তারা বলেন, একটি সমতাভিত্তিক শিক্ষা ব্যবস্থায় এমন বৈষম্যমূলক পদক্ষেপ হতাশাজনক। দেশের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বক্তারা। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হলে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়বে এবং শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। তারা জানান, প্রয়োজন হলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সচিব মোঃ গোলাম মোস্তফা গোলাম।
এসময় সমাবেশে নাগরপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme