সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৩৩ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃত রিহান সিকদার উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে।
জানা যায়, রিহান সিকদার সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিভিন্ন সময় টাকা দাবি করে। এনিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেলে ফতেপুর বাজারের ধানের ব্যবসায়ী আনোয়ার হোসেনের নিকট টাকা দাবি করে। স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। রিহানকে আটকের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বৃষ্টির কারনে ফতেপুর বাজারে নির্মিত পাকা শেডে মাঝে মাঝে ধান রাখি। রিহান এসে ছবি তুলে এবং ভয় দেখিয়ে টাকা দাবি করে। সম্প্রতি দুই দফায় তাকে ১৩ হাজার টাকা দিয়েছি।
এ ব্যাারে মির্জাপুর থানার এএসআই সাদেকুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিহান সিকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme