সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বাকি খাওয়া নিয়ে সংঘর্ষে শতাধিক ঘরবাড়ি ভাঙচুর

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামে বাকি খাওয়া নিয়ে বিরোধের জেরে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নলিনবাজার এলাকার এরশাদের দোকানে গুলিপেচা গ্রামের টগর নামের এক ব্যক্তি বাকি নিতে গেলে দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি ও বাগবিত-া হয়। এর প্রায় এক ঘণ্টা পর গুলিপেচা গ্রামের কয়েকজন এসে দোকানদারকে মারধর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী মাস্টার ও সেক্রেটারি জাহাঙ্গীর আলম খান ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর দ্রুত ছড়িয়ে পড়লে মাইকিং করে উত্তেজিত জনতা গুলিপচা গ্রামে হামলা চালায়। এ সময় এমপির বাড়ি ছাড়া প্রায় শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়।
এ ঘটনায় গুলিপেচা গ্রামের কেউ আহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। তবে নলিনবাজার এলাকায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার প্রশাসন এবং পুলিশ যৌথভাবে এলাকায় মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এখন পরিস্থিতি শান্ত হয়েছে। দুপক্ষে এলাকার নীতি স্থানীয় লোকদের সাথে কথা হয়েছে। ওনারা বসে মীমাংসা করবে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা প্রক্রিয়া যায়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme