প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে খ- খ- মিছিল থানা চত্বরে জড়ো হতে থাকে। পরে সব সংগঠন একত্র হয়ে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি গোপালপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান হাসান উথান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম এবং বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার লিটন প্রমুখ
বক্তারা বলেন, শ্রমিক ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেয়া সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আহ্বান জানান।