প্রতিদিন প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলে পশুর যত্ন-পরিচর্যা বাড়িয়েছেন খামারি ও গৃহস্থরা| এবার জেলায় চাহিদার চেয়ে ৩৯ হাজার ৯৮৩টি বেশি পশু পালন করা হয়েছে বলে জানা গেছে| এদিকে পশুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা| তবে ভারতীয় গরু প্রবেশ না করলে গরুর দাম ভালো পাবেন বলে আশা খামারিদের|
জানা গেছে, গবাদি পশুগুলোকে খাওয়ানো হচ্ছে দেশীয় খাবার খড়, ˆখল, ভূষি, গুড়ের চিটা, লবণ, চাল-ডাল ও ছোলার-গুঁড়োসহ চাষ করা নেপিয়ার ঘাস| এছাড়া কোরবানি উপলক্ষে পশুগুলোকে নিয়মিত গোসল করানো, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং ¯^াস্থ্য পরীক্ষা সবকিছুতেই বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা|গো-খাদ্যের দাম অ¯^াভাবিক বৃদ্ধি হয়েছে| ফলে একটি পশু মোটাতাজা করতে আগের তুলনায় অনেক বেশি খরচ হচ্ছে| এতে করে লাভের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক খামারিরা|খামারিরা জানান, বর্তমানে আগের থেকে পশুর খাদ্যের দাম অনেক বেশি| বর্তমানে পশু পালন কষ্টসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে|
এতে আমাদের লাভ কম হচ্ছে| টাঙ্গাইলে পর্যাপ্ত গরু-ছাগল রয়েছে| বাইরে থেকে পশু আনতে হবে না| তবে এবার আমরা ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছি| যদি পার্শ্ববর্তী দেশ ভারত বা মিয়ানমার থেকে গরু আসে, তাহলে প্রান্তিক খামারিদের বড় ধরনের ক্ষতির মুখে পড়বে|জেলা প্রাণি সম্পদ অফিস জানায়, কোরবানির ঈদ উপলক্ষে জেলায় ১২টি উপজেলায় ২৬ হাজার ৭৫৯টি খামারে এবার ২ লাখ ৩৩ হাজার ৯৯৩টি গবাদি পশু প্রস্তুত করেছেন খামারি ও গৃহস্থরা| এসব পশুর বিপরীতে জেলায় কোরবানির চাহিদা রয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৭৮ট| ফলে ৩৯ হাজার ৯৮৩টি পশু উদ্বৃত্ত থাকবে| এর মধ্যে কোরবানির জন্য ১ লাখ ১৭ হাজার ২৭৮ টি গরু, ছাগল ১ লাখ ৭ হাজার ৩৮টি, ভেড়া ৯ হাজার ১৭৭টি এবং মহিষ রয়েছে ৫০০টি প্রস্তত করা হয়েছে| খামারি মীর সজিবুজ্জামান বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে ৪০টি গরু প্রস্তত করেছি| গরুগুলোকে প্রাকৃতিক উপায়ে খাবার খাওয়ানো হয়| গত বছরের চেয়ের এবার গোখাদ্যের দাম বেশি|
দেশের বাইরে ভারত থেকে যদি গরু চলে আসে তাহলে আমরা খামারিরা ক্ষতিগ্রস্ত হবে| খামারিরা যেন ন্যায্য মূল্য পায় তা সরকারের দেখা উচিৎ| তিনি আরও বলেন, আমার খামারে বেশ কয়েকটি বড় গরু রয়েছে| প্রত্যেকটির আলাদা নাম দেওয়া হয়েছে| আশা করছি সব কিছু ঠিক থাকলে বেশ লাভবান হবো|আরেক খামারি সুমন জাগো নিউজকে বলেন, সারা বছরই গরু লালন পালন করি| কিন্তু কোরবানির ঈদকে কেন্দ্র করে এবার ৩০ থেকে ৩৫ টি গরু প্রস্তুত করা হয়েছে| দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গরু লালন-পালন করতেও এবার খরচ বেশি হয়েছে| সঠিক দাম পাবো কি না তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি|গরুর খামারের সুবাহান মিয়া বলেন, কোরবানির ঈদ উপলক্ষে গরুগুলো পালন করা হয়েছে| আমরা সার্বক্ষণিক গরু দেখাশুনা করছি|
যখন যা লাগছে গরুকে দেওয়া হচ্ছে| নিয়মিতই আমরা পরিচর্যা করছি|
আরেক কর্মচারী সোহেল মিয়া বলেন, সন্তানের মতই খামারের প্রতিটি গরুই লালন পালন করেছি| গোসল থেকে শুরু করে ঘাস খাওয়ানো পর্যন্ত সবই করা করে থাকি|ক্রেতারা বলেন, আমরা বিভিন্ন খামারে গরু দেখছি| অনেক গরুই আমাদের পছন্দ হয়েছে| পরিবারের সঙ্গে কথা বলে কোরবানির জন্য গরু কিনবো|জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেলাল উদ্দিন খান বলেন, ১২টি উপজেলাতেই খামারিরা গরু লালন পালন করছেন| জেলায় চাহিদার তুলনায় বেশি গবাদিপশু উদ্বৃত্ত রয়েছে|
প্রাকৃতিক পদ্ধতিতে যাতে খামারিরা গরুদের খাবার দেয় এ পরামর্শ দেওয়া হয়েছে| ঈদের আগের প্রতিবেশী দেশ থেকে যদি পশু আমদানি করা না হয় সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি| তিনি আরও বলেন, খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে| এছাড়া খামারিদের আমরা সহায়তা দিয়ে আসছি| হাটগুলোতে আমাদের মেডিকেল টিম থাকবে|