সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : টাংগাইল কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী এলাকায় বৌলা বিল থেকে নিখোঁজ এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন তোফাজ্জল (৩৭), তিনি সরাগী উত্তরপাড়া গ্রামের মৃত মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে রাত আনুমানিক সাড়ে ৮টার পর থেকে তোফাজ্জল নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মঙ্গলবার দুপুর ৩ টার দিকে সরাগী উত্তরপাড়া গ্রামের পূর্ব পাশে অবস্থিত বৌলা বিলে পানির মধ্যে একটি বস্তা দেখতে পান স্থানীয়রা। কাছে গিয়ে তারা বস্তার ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।

কালিহাতী থানার ওসি জে ও এম তৌফিক আজম জানায়, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme