সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে আ’লীগ নেতা আমিনুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিদেক : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, আজগড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, আজগড়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজগড়া শেখ রাসেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ আমিনুল ইসলাম তালুকদার নিক্সন এর ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার আজগড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, আজগড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহুল আমিন, ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন তালুকদার, স্ত্রী মোছাঃ বিলকিছ জাহান, ছেলে বন্ধন তালুকদার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও শেখ রাসেল আজগড়া প্রাথমিক বিদযালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা ও অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মোঃ আমিনুল ইসলাম তালুকদার একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও ভালো মনের আওয়ামী লীগ নেতা ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme