সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে কালাজ্বর নির্মূল বিষয়ক অবহিতকরণ সভা

  • আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৬৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর

“দুই সপ্তাহের বেশি জ্বর সম্ভবত কালা জ্বর” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে কালাজ্বর নির্মূল কর্মসূচির উপর এক দিনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি এনকেইপি এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, কালাজ্বর প্রোগ্রাম সিনেটর এডভাইজার ডাক্তার মিজানুর রহমান, থানা তদন্ত কর্মকর্তা মো.কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.ইসমাইল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর, মেডিকেল অফিসার ও গণমাধ্যমকর্মীরা।

অবহিতকরণ সভায় কালাজ্বরের বিভিন্ন ক্ষতিকারক দিক ও এ রোগ কিভাবে মানুষের দেহে প্রবেশ করতে পারে এবং কালাজ্বর থেকে নির্মল এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme