সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ড্রামট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় টুটুল খন্দকার (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার চাচা গুরুত্বর আহত হয়।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তারাকান্দি-ভূঞাপুর সড়কের গোপালপুর উপজেলার গুলিপেচা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টুটুল উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ভেঙ্গুলা গ্রামের ডা: খন্দকার মোস্তফা হাসানের ছেলে। আহত চাচা খন্দকার ইসমাইল হোসেন (৫৮)। নগদা শিমলা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল তার চাচা ইসমাইলকে নিয়ে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল পাসপোর্টের কাজ শেষে ভূঞাপুর হয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারাকান্দি-ভূঞাপুর মহাসড়কের গুলিপেচা এলাকায় ভূঞাপুরগামী বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় সড়কের পাশে চাচাকে নিয়ে ছিটকে পড়ে।

এতে টুটুল ঘটনাস্থলে মারা যায় এবং গুরুত্বর আহত তার চাচা। পরে স্থানীয়রা টুটুলের চাচাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তৃব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
উপজেলার হেমনগর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, টুটুল তার চাচাকে নিয়ে চাচার হজে¦ যাওয়ার পাসপোর্ট করার জন্য মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল গিয়েছিলেন। কাজ শেষে ভূঞাপুর হয়ে বাড়ি ফেরার পথে গুলিপেচা নামক স্থানে বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় চাচাকে নিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে টুটুল ঘটনাস্থলে নিহত হয় এবং তার চাচা গুরুত্বর আহত হয়। এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme