গোপালপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল পরিবহন শ্রমিকরা

  • আপডেট : সোমবার, ৩ মে, ২০২১
  • ৯৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসে লকডাউনের কারণে পরিবহন বন্ধ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে টাঙ্গাইলের গোপালপুরে মোটর ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী চাল বিতরণ করা হয়েছে।

এতে জনপ্রতি ১৫ কেজি করে শ্রমিকদের হাতে চাল তুলে দেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির।

সোমবার (৩ মে) সকালে গোপালপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মানবিক সহায়তায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme