সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৫৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে পৌর শহরের কোনাবাড়ী এলাকায় অসহায় ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষদের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

(১০ অক্টোবর) রবিবার সকালে বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর আয়োজনে প্রয়াত চেয়ারম্যান কোনাবাড়ী খন্দকার আব্দুল মান্নান বাড়িতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ও গোপালপুর শহর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শহিদুর রহমান শাহীন।

প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, খোঃ আফসার উদ্দিন, গ্রন্থাগারের সভাপতি খন্দকার বেলায়েত হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা।

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ও গোপালপুর শহর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শহিদুর রহমান শাহীন বলেন, বিভিন্ন সময়ে বাচ্চাদের মাঝে খেলার সামগ্রী বিতরণ ও বিভিন্ন জাতীয় দিবস গুলোতে বই বিতরণসহ গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে ফ্রি চিকিৎসা ক্যাম্প চালিয়ে যাচ্ছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme