সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে মাস্ক বুথ উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়নের জন্য সামাজিক সংগঠন মেমোরিয়াল ইনস্টিটিউট অব মিউচুয়াল এইড (মিমা)এর উদ্যোগে মাস্ক বিতরণ বুথ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ কার্যালয় ও থানা কমপ্লেক্সে দুটি মাস্ক বুথ উদ্বোধন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিমার সভাপতি নাসরিন সুলতানা।

বুথ উদ্বোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক।

উপস্থিত ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগের আহবায়ক সোহানুর রহমান সোহান, মহিলানেত্রী আয়শা আক্তার শিখা, সোনার তরী সংগঠনের সভাপতি মো. সবুজ মিয়া, মানসুরা আকন্দ প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme