সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে লকডাউন পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৫৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : গোপালপুরে লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গনি ও পু্লিশ সুপার সঞ্জিব কুমার রায়।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকা পরিদর্শন করেন। এ সময় মাইকে করোনার ভয়াবহতা থেকে সুরক্ষায় বিভিন্ন ঘোষণা দেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে করোনার সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, অতিরিক্ত পু্লিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme