সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ৫ জুয়াড়ির জেল

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

শুক্রবার গভীর রাতে পৌরসভার নাঙ্গলজোড়া এলাকায় পতিত জমিতে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই গ্রামের আঃ হালিমের ছেলে মাসুদ রানা (৪০), মৃত হোসেন আলীর ছেলে সামাদ খাঁ (৫৬) ও ইয়াজ উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন (৩৭), সমেশপুর এলাকার চাঁন মাহমুদের ছেলে রবিউল ইসলাম (৪৩) এবং সূতি নয়াপাড়ার ইদ্রিস আলীর ছেলে রিপন মিয়া (২৬)।

এস আই শফিকুল ইসলাম জানান, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাঙ্গলজোড়া গ্রামে কাশেম আলীর পতিত ফাঁকা জমিতে কতিপয় ব্যক্তি টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। পরে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে ওই আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীগণ প্রকাশ্য স্থানে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme