সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে এক পাঙ্গাসের দাম ১৬ হাজার টাকা

  • আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে এবার ধরা পড়েছে ১৪ কেজি ওজনের পাঙ্গাস মাছ। আর এই এক পাঙ্গাস বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কালীপুর এলাকার যমুনা নদীর ভাটিতে সিরাজগঞ্জের কাছাকাছি অংশ থেকে মাছটি ধরা পড়ে।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোর সকালে মাছটি বিক্রির জন্য উপজেলার গোবিন্দাসী বাজারে তোলেন কালীপুর এলাকার শাহীন নামের এক জেলে। মাছটি এক নজর দেখতে প্রচুর মানুষের সমাগমও ঘটে।

এসময় স্থানীয় লোকজন এ বিশাল পাঙ্গাস মাছটি দামদর কষাকষি করলে ১৬ হাজার টাকা ক্রয় করেন উপজেলার গাবসারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এডভোকেট শাহাদাত হোসেন বাবু।

শাহাদাত হোসেন জানান- ‘শুক্রবার ভোর সকালে গোবিন্দাসী বাজারে ১৪ কেজি ওজনের পাঙ্গাস মাছটি দেখতে পাই। এরআগে কখনো এতবড় পাঙ্গাস মাছ দেখেনি। মাছটি কেনার জন্য অনেকেই দামাদামি করছিল। পরে আমিসহ কয়েকজন মিলে ১৬ হাজার টাকায় কিনে নেয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme