সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ডিসি অফিস কর্মচারীদের কাফনের কাপড় পড়ে কর্মবিরতি

  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৬৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দ্রুত সময়ে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য কাফনের কাপড় পড়ে তিন দিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে আসছে টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা।

এতে করে চরম বেঅগান্তিতে পড়েছে দূরদূরান্ত থেকে আসা সেবা গ্রহণকারীরা।

বুধবার (১৮ নবেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় পড়ে সাঁড়িবদ্ধ ভাবে কর্মবিরতি ও অবস্থান সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আঃ মোতালিব সিদ্দিকী ও সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসনে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এ কর্মসূচির আয়োজন করে।

তারা জানান, প্রতিদিন ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

কর্মবিরতি অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবীর প্রেক্ষিতে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি।

তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন খান,

যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাজিবুল হাসান, অর্থ সম্পাদক বাবলু মিয়া, ক্রীড়া সম্পাদক ইব্রাহীম, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহিলা সম্পাদক ফেরদৌসী রহমান, সদস্য মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন’সহ অন্যান্য সদস্যগণ।

বক্তারা আরো বলেন, আগামী ২২ হতে ২৬ নভেম্বর ২৩ হতে ৩০ নভেম্বর তাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করবে।

আগামী ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করবে।

উল্লেখ্য, পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে এই কর্মবিরতি অব্যাহত রেখেছে তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme