সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সখীপুর উপজেলা আ.লীগ সভাপতির গাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ

  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:   টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে বের হওয়ার পর সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদারের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। শওকত সিকদার এই হামলার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের অনুসারীদের দায়ী করেছেন। দলীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা আওয়ামী লীগ বুধবার বর্ধিত সভার আয়োজন করে। এতে বিভিন্ন আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তরা, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা অংশ নেন। সভায় উপস্থিত একাধিক নেতা জানান, সভা চলাকালে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত সিকদার বক্তৃতাকালে দলের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম তাকে ধমক দিয়ে বসতে বলেন। এসময় দুই জনের মধ্যে বাকবিতন্ডা হয়। সভা শেষে বের হয়ে শওকত সিকদার তার জীপ গাড়িতে উঠার সময় একদল যুবক তার দিকে ধেয়ে আসেন। এসময় শওকত সিকদার গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন। ওই যুবকরা তখন গাড়িতে এলোপাথারি লাথি ও হাত দিয়ে আঘাত করেন এবং গালাগালি করেন। পরে গাড়িটি দ্রুত এলাকা ত্যাগ করে। এ হামলা প্রসঙ্গে শওকত সিকদার বলেন, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের অনুসারীরা তার গাড়িতে হামলা করেছে। হামলার বিষয়টি তিনি দলের নেতাদের জানিয়েছেন। এসময় তিনি দাবি করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জায়াহেরুল ইসলামের অনুসারী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও তার বাহিনী তার ওপর হামলা চালায়। জোয়াহেরুল ইসলাম জানান, শওকত সিকদারের গাড়িতে হামলা হয়নি। তবে বিচ্ছিন্নভাবে গাড়িতে দুই চারটা থাপ্পর দিয়েছে বলে শুনেছেন। এ ব্যাপারে তিনি মন্তব্য করবেন না বলে জানান। তবে তিনি অনুসন্ধান করছেন কারা এটা করেছেন। প্রসঙ্গত, জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য। এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। এ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। শওকত সিকদার অনুপম শাজাহানের পক্ষের নেতা হিসেবে পরিচিত।

এদিকে এই ঘটনার প্রতিবাদে সখীপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে সন্ধায় দলীয় কার্যলয়ে  এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme