সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইল দেলদুয়ারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬৬ বার দেখা হয়েছে।
টাঙ্গাইলের দেলদুয়ার

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ বাস্তবায়নে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

সোমবার ২০ ফেব্রুয়ারী দুপুরে টাঙ্গাইল দেলদুয়ারে উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে ৫০ একর জমিতে উন্নত হাইব্রিড ধানের চারা রোপন এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ , ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবীদ শোয়েব মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme