সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক

  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে ১৪২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শুভকী পুটিয়াজানী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত উপজেলার মঙ্গলহোর গ্রামের শরিফ মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৫)। এ সময় ১৪২ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ৩ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। সে উপজেলার বিভিন্ন এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিলো। তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme