সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৫১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে ৩ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুরে উপজেলার হেরন্ড উত্তর পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার হেরন্ডপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে রজব আলী (৩৪), একই উপজেলার আঃ রহিম মিয়ার ছেলে ইউনুস মিয়া (৩০), একই উপজেলার শৈলকুড়িয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে ফিরোজ (৩২)। এসময় ৩ গ্রাম হেরোইন, ৪টি মোবাইল, ৪টি সিম কার্ড এবং নগদ ২ হাজার ৪৫ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, আটককৃতরা মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে দেলদুয়ার থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme