সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে জমি সক্রান্ত বিরোধে শিক্ষকের হামলার শিকার যুবক

  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৯০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে বাড়ীর সীমানাকে কেন্দ্র করে শিক্ষকের হামলার শিকার হয়েছে এক যুবক। আহত যুবক হচ্ছে উপজেলা বাবনাপাড়া গ্রামের মৃত খন্দকার গোলাম মোস্তফার ছেলে খন্দকার সজীব (৩০) । ঘটনাটি ঘটেছে উপজেলার বাবনাপাড়া গ্রামে।

ভূক্তভূগীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী নাগরপুর নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ (৪৫) বাড়ির সিমানা কেন্দ্র করে অবৈধ ভাবে খুঁটি পোতার সময় আমি মৌখিক ভাবে বাধা দিলে ওই শিক্ষক আমাকে গালা গাল করে।

আমি প্রতিবাদ করলে ওই শিক্ষকসহ তার ċী ও ছেলেকে নিয়ে আমাকে এলোপাতারি ভাবে কিল, ঘুষি, লাথি মেরে আহত করে। বাড়ির সিমানার টিনের বেড়া ভেঙ্গে ফেলে।

আহত সজীব আরও বলেন, ওই শিক্ষক দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে সরকারী সম্পত্তি দখল করে আসছে। প্রতিবেশীদের সাথে বিরুপ আচরন করে আমি বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়াম্যান কে বিষয়টি আবহিত করি কিন্তু তারা বিষয়টির সুষ্টু সমাধান না দিয়ে আমাকে চুপ থাকতে বলে এবং আমাকে পুলিশে দেবে বলে হুমকি দেয়।

পরে আমি বিষয়টি স্থানীয় মুরুব্বিদের জানালে তারা ওই শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করলে মুরুব্বিদের আর পাত্তা না দিয়ে উল্টা তাদেরকে পুলিশের ভয় দেখান।

শিক্ষক আব্দুর রউফ মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, হামলার বিষয় স্বীকার করে , আমি আইন মেনেই কাজ করছি। সজীব একটি বেয়াদব ছেলে। আমি আমার রাস্তায় বেড়া দিয়ে চ্যাগার দেয়ার সময় মৌখিক ভাবে বাধা দিলে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে।

অনেক দিন আগেও সজীবের সাথে আমারও ঝামেল হয়েছিল, তখন আমি পুলিশ দিয়ে ওদের বাপ বেটাকে ধরিয়ে থানায় নিয়েছিলাম। মেম্বর ও চেয়াম্যান আমাকে অনুমুতি দিয়েছে এই লিজের জায়গায় কাজ করার।

নাগরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রহম আলী মুঠোফোনে বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে দুই পক্ষকে মিল করে দেয়ার চেষ্টা করেছি ও রাস্তায় মাটি ফেলার অনুমুতি দিয়েছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme