সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে জরিমানা করেও জনসাধারণকে ঘরে রাখা যাচ্ছে না

  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে। আর এ লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে নাগরপুর উপজেলা প্রশাসন।

শনিবার (৩ জুলাই) সকাল থেকে সময়ের ব্যবধানে হাটে বাজারে জনসাধারণের আনাগোনা লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে মানুষ বিনা কারনে অথবা সামান্য অযুহাতে হাতে ঘর থেকে বাইরে বেড়িয়ে আসছেন। দোকানীদেরও প্রশাসনের চোখ ফাকি দিয়ে দোকান খোলার প্রবণতা লক্ষ্য করা গেছে।

এদিকে লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সকাল থেকে উপজেলার সদর বাজার, মামুদনগর, মোকনা, পাকুটিয়া এবং গয়হাটা ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দোকান খোলা ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় দোকানিসহ ৩০ পথচারীকে ৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাচতে হলে আমাদের সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনসাধাণকে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলাতে আমরা উপজেলা প্রশাসন সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme