সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক কমিটি ঘোষনা

  • আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৫৯ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক কমিটি ঘোষনা করেছে জেলা মৎস্যজীবি দল। বৃহস্পতিবার বিকালে জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক এ্যাড মো. জামাল উদ্দিন ও সদস্য সচিব মো. মোস্তফা কামাল এ কমিটির অনুমোদন দেন।

জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর নেতৃত্বে কাজ করার প্রত্যয় নিয়ে গঠিত হবে শক্তিশালী এ কমিটি। ঘোষনা কালে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সিনিয়র আহবায়ক আবু রায়হান খন্দকার লিটন, যুগ্ন আহবায়ক আক্কাছ আলী। উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের মো. ঠান্ডু ব্যাপারী কে আহবায়ক ও জলমত ব্যাপারীকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়।

জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক এ্যাড মো. জামাল উদ্দিন ও সদস্য সচিব মো. মোস্তফা কামাল বলেন, তিন মাসের জন্য আহবায়ক কমিটি দেওয়া হলো।

এ কমিটির মাধ্যমে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন কমিটি সম্পর্ন করে সম্মেলনের মধ্য দিয়ে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের পূর্নাংঙ্গ কমিটি গঠণ করা হবে।

নতুন আহবায়ক কমিটির আহবায়ক মো. ঠান্ডু ব্যাপারী ও সদস্য সচিব জলমত ব্যাপারী বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক সফল পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর নেতৃত্বে কমিটি আরো শক্তিশালী হয়ে কাজ করবে।

আমরা শহীদ জিয়ার আদর্শ নিয়ে দীর্ঘদিন ধরে দলের কাজ করে আসছি এবং ভবিষ্যতেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে সকল আন্দলন সংগ্রামে এ কমিটি মাঠে থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme