সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ডিজিটাল ভূমি সেবায় বদলে যাচ্ছে ভূমি সেবার মান

  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল”এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো টাঙ্গাইলের নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২১ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, ভূমি সেবা এখন থেকে অনলাইনে পাওয়া যাবে। দেশের যেকোন স্থান এমনকি বিদেশ থেকেও নিজের মোবাইল থেকে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। ্তিনি আরো বলেন, আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme