সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে নবম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের সদস্যসহ সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ জুলাই দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত ভারড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ কদ্দুস মিয়াকে শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক ড. আতাউল গনি।

অপরদিকে সংরক্ষিত মহিলা আসনের ৩ জন সদস্য ও ৯ জন সাধারণ সদস্যকে সকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল ও নির্বাচনী কর্মকর্তা মো. আরশেদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ কদ্দুস মিয়া নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme