সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে প্রভাস ফেরত যুবক নিখোঁজ

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ১০১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরের মো.আবুল কালাম নামের প্রভাস ফেরত যুবক নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি।

সে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের জৈনুদ্দিনের পুত্র।

জানা যায়, চলতি বছরের ১০ মার্চ সকাল ১০টার দিকে রুপালী ব্যাংক সাটুরিয়া শাখায় টাকা তোলার জন্য তিনি বেরিয়ে যান। এরপর আর সে বাড়ী ফিরেনি। এদিকে বিভিন্ন স্থানে খোজ খবর করেও তার সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে স্বজনরা।

একই সঙ্গে কেউ তাকে অপহরন করতে পারে বলেও আশংকা করছেন তার পরিবার। এ ঘটনার পরের দিন ১১ মার্চ নিখোজ যুবকের বড় ভাই অবসরপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল নাগরপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন।

নিখোজের বড় ভাই ও ডায়েরী সূত্রে জানা গেছে, মো. আবুল কালাম প্রায় ১৬ বছর পর সৌদিআরব থেকে দেশে ফেরেন। ১০ মার্চ সকাল ১০টার দিকে এফডিআর (ফিক্স্ড ডিপোজিট) উত্তোলনের জন্য সাটুরিয়া রুপালী ব্যাংক শাখার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়।

এরপর থেকে আবুল কালাম নিখোজ রয়েছে। তার সেলফোনটি অদ্যাবধি বন্ধ আছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোজাখুজির পর তার হদিস না পেয়ে রুপালী ব্যাংক সাটুরিয়া শাখায় খোজ নেয়া হয়।

সেখানে সিসিটিভি ফুটেজে তার দেখা মিললেও ওই শাখায় তার কোন হিসাব নাই এমনকি কোন লেনদেনও হয়নি বলে শাখা ব্যবস্থাপক নিখোজ যুবকের বড় ভাই মোস্তফা কামালকে নিশ্চিত করেন।

নিখোজের বড় ভাই মোস্তফা কামাল আরো জানান, তার ভাই নিখোজ হওয়ার ৭ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান না পাওয়ায় চরম হতাশাগ্রস্থ হয়ে পরেছেন।

অবশেষে গত ১৫ মার্চ টাঙ্গাইল র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ করেন বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme