সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৯২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৬ জুন) বিকালে উপজেলার ভাদ্রা ও বেকড়া ইউনিয়নে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামের মোঃ বক্তার খানের ছেলে আলমাছ খান (৫৫) এবং বেকড়া ইউনিয়নের বেকড়া মধ্য পাড়া গ্রামের মৃত পলান মিয়ার ছেলে সোনা মিয়া (৫৩)।

স্থানীয় ইউপি সদস্য মুসলেম উদ্দিন জানায়, আলমাছ খান বিকালে গাংবিহালী চক থেকে ধানের খড় শুকাচ্ছিলেন। এসময় আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হলে সে বাড়ি ফিরে আসতে থাকে। বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

অপর দিকে বেকড়া মধ্যপাড়ার সোনা মিয়া বিকালে তার নিজ বাড়ির উঠানে বজ্রপাতে মৃত্যুবরন করেন।

নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme