সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতিকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদ ও দেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে উপজেলা শহরের বটতলাস্থ কেন্দ্রীয় কালীবাড়ির সামনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা নীরেন্দ্র নাথ পোদ্দার, বসন্ত কুমার বনিক, সহ-সভাপতি গোপাল ভৌমিক, অমলেন্দু সোম রায়, শ্যামল কুমার সাহা রাধু, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার সাহা, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র সাহা টিপু, গনসংযোগ সম্পাদক রাম প্রসাদ সাহা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিপ্লব বাকালী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ দেকে দ্রুত মুক্তির দাবী করেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে যেসকল দুস্কৃতিকারীরা প্রতিমা ভাংচুর করছে তাদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme