নাগরপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১২ মে দুপুরে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী কমকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান, নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, নাগরপুর বাজার বনিক সমিতির আহবায়ক হাবিবুর রহমান লিটন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme