সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে মানসিক ভারসাম্যহীন (পাগল) অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার দপ্তিয়রে এ ঘটনা ঘটে। তার বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে বলে ধারনা করেন স্থানীয়রা।

দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী জানান, দপ্তিয়র বাজারের ব্যবসায়ীরা তাকে বলেন আনুমানিক ১০-১২ দিন যাবৎ অজ্ঞাত পাগল শ্রেণীর এ রুগ্ন ব্যাক্তি দপ্তিয়র বাজারে ঘোরাফেরা করছে। ব্যবসায়ীরা তাকে খাবার, পানি ও টাকা দিতে চাইলেও তা সে নিতো না। এতে ধীরে ধীরে সে আরো রুগ্ন হয়ে পড়ে। গত রবিবার সন্ধ্যায় বিষয়টি আমার নজরে আসলে আমিও তাকে খাবার ও পানি দেওয়ার চেষ্টা করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে পাগলের চিকিৎসা করার উদ্যোগ নেই। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, সকালে দপ্তিয়র ইউনিয়নের গ্রাম পুলিশ অজ্ঞাত এক ব্যাক্তিকে নিয়ে আসলে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাঁকে মৃত পাই। তাকে দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে দীর্ঘদিন কোন প্রকার খাবার গ্রহন না করার ফলে শরীরে প্রয়োজনীয় গ্লুকোজের অভাবে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার ব্যবস্থা করেছি। এছাড়া অজ্ঞাত ওই ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme