সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে লাইসেন্সবিহীন দাহ্য পদার্থ রাখায় জরিমানা

  • আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে লাইসেন্স বিহীন যত্রতত্র দাহ্য পদার্থ বিক্রি করার অভিযোগে মোবাইল কোট পরিচালনা করা হয়।

অগ্নি নির্বাপনের যথাযত ব্যবস্থা ও লাইসেন্স না থাকায় ১৯ ব্যবসায়ীকে ১৫ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ মেহেদী হাসান সহ ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যবৃন্দ।

বুধবার দুপুরে নাগরপুরের বিভিন্ন স্থানে লাইসেন্স ব্যতিরেকে এবং বিধিনিষেধের তোয়াক্কা না করে রাস্তার উপর গ্যাস সিলিন্ডার এবং পেট্রোল, অকটেন ইত্যাদি দাহ্য পদার্থ রেখে বিক্রি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার ধুবড়িয়া, তিরছা, বারাপুষা, বাসস্ট্যান্ড, বটতলা ও সদর বাজারের বিভিন্ন স্থানে মোবাইল কোট পরিচালনা করা হয়। অগ্নি নির্বাপণের যথাযথ ব্যবস্থা না থাকায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ এর বিধিনিষেধ অমান্য করে সেবা গ্রহীতার জীবন/নিরাপত্তা বিঘিœত করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ১৯ জন ব্যবসায়ীকে ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, ব্যবসায়ীদের দ্রুত লাইসেন্স গ্রহণ ও রাস্তার উপর গ্যাস সিলিন্ডার জ্বালানি তেল না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme